বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: 1:44 PM, 10 July 2026

মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এম তুহিন; মাগুরা: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় শহরের নোমানী ময়দানে শুক্রবার বিকালে প্রেসক্লাব মার্কেটের উত্তর ও দক্ষিণ ফুটবল দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে উত্তর ফুটবল দলের চৌকস খেলোয়াড় হামিম একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে একই দলের খেলোয়াড় জিতু পরপর দুইটি গোল করে । গোলের পর দক্ষিণ ফুটবল দলের খেলোয়াড় বিপক্ষ দলের দিকে চরম আক্রমণ করতে থাকে । এরই মুহূর্তে দক্ষিণ ফুটবল দলের খেলোয়াড় নাঈম পরপর দুই গোল করে দলকে আরো এগিয়ে নিয়ে যায়।

খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল কোন গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত খেলার শেষে প্রেসক্লাব উত্তর ফুটবল দল ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়।

খেলা শেষে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় প্রেসক্লাব মার্কেটের সভাপতি মোঃ কবির হোসেন,মাগুরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ওয়ালিয়র রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, সঞ্জয় রায় চৌধুরী, আলিমুজ্জামান উজ্জ্বল, আবু সেলিমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক মিনারুল ইসলাম জুয়েল। খেলার আয়োজকরা বলেন, শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানসিক প্রবৃত্তিগুলোকে জাগ্রত করে। তাই বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করতে হবে। আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শিরোনাম :
★★ বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতায় দূর্ভোগ    ★★ মাগুরায় আইনশৃঙ্খলা সভায় মাদক নির্মূলে গুরুত্ব আরোপ    ★★ মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রার্থীর বিলবোড চুরির অভিযোগ    ★★ দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত    ★★ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে    ★★ মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত    ★★ মাগুরায় জার্মানির সেই বড় পতাকা জাদুঘরে রাখার দাবি    ★★ মাগুরায় আমজাদের সেই সাড়ে ৭কিমি জার্মানি পতাকা জাদুঘরে রাখার দাবি    ★★ মাগুরায় জলাবদ্ধতা    ★★ মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় টানা চার দিনের জলাবদ্ধতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত