বুধবার, ২৯ জুলাই ২০২৬

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter
দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: 2:12 PM, 10 July 2026

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ট্রলি চাপায় পারমেনাশ হেমব্রম(৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় নিহতের স্ত্রী মেলিনা কিস্কু (৪৫) আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টাযর দিকে শহরের বাসটার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পারমেনাশ হেমব্রম জেলার সদর উপজেলার লক্ষ্মীতলা দল্লা মিশন পাড়ার বাসিন্দা সর্মায় হেমব্রমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাসা থেকে সদর উপজেলার দিকে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পারমেনাশ হেমব্রম। পথিমধ্যে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে পেছন দিকে থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন পারমেনাশ হেমব্রম ও তার স্ত্রী। পেছনে থাকা অন্য একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আহত হন তার স্ত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

বিষয়টি দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী নিশ্চিত করেছেন।

শিরোনাম :
★★ বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতায় দূর্ভোগ    ★★ মাগুরায় আইনশৃঙ্খলা সভায় মাদক নির্মূলে গুরুত্ব আরোপ    ★★ মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রার্থীর বিলবোড চুরির অভিযোগ    ★★ দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত    ★★ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে    ★★ মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত    ★★ মাগুরায় জার্মানির সেই বড় পতাকা জাদুঘরে রাখার দাবি    ★★ মাগুরায় আমজাদের সেই সাড়ে ৭কিমি জার্মানি পতাকা জাদুঘরে রাখার দাবি    ★★ মাগুরায় জলাবদ্ধতা    ★★ মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় টানা চার দিনের জলাবদ্ধতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত